April 7, 2026, 10:23 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ঠাকুরগাঁওয়ে ঘর থেকে মা-মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ঘর থেকে মা-মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার,

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার মাদারগঞ্জ গ্রামে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন—সমিলা রানী (৪৫) ও তার মেয়ে শাপলা রানী (১৮)।

স্থানীয়দের চোখে সন্দেহ
প্রতিবেশীরা জানান, কয়েকদিন ধরে সমিলা রানী ও তার মেয়েকে বাইরে দেখা যাচ্ছিল না। সোমবার বিকেলে কিস্তি আদায়ের জন্য এক মাঠকর্মী তাদের বাড়িতে গেলে কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয়। পরে ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরের ভেতর মরদেহ দেখতে পান স্থানীয়রা।

পুলিশের উদ্ধার অভিযান
খবর পেয়ে ভূল্লী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। উপ-পরিদর্শক (এসআই) দীন মোহাম্মদ বলেন, “দরজায় হাত দিতেই বিদ্যুতের সংযোগ মিলে যায়। ধারণা করা হচ্ছে, নিরাপত্তার জন্য দরজায় বিদ্যুৎ সংযোগ দিয়েছিলেন তারা। সেখান থেকে দুর্ঘটনা ঘটতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

আরও পড়ুন:

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন আর নেই

তিস্তা পরিস্থিতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিন: সরকারকে আইএফসি

রাজশাহীতে কলাবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধারনিজস্ব প্রতিবেদক

পারিবারিক প্রেক্ষাপট
স্থানীয়রা জানান, সমিলা রানী তার শারীরিক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। তার স্বামী জগদীশ চন্দ্র রায় দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আলাদা সংসার করছিলেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বলছে, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *