May 23, 2026, 8:42 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

টাঙ্গাইলে ২১ ঘণ্টার চেষ্টায় ফেটে যাওয়া গ্যাস পাইপ মেরামত

নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইল সদর উপজেলার শিবপুরে ২১ ঘণ্টার চেষ্টায় ফেটে যাওয়া গ্যাসের পাইপলাইন মেরামত করা হয়েছে। সোমবার ভোর ৫টা থেকে গ্যাস সঞ্চালন স্বাভাবিক হয়েছে।

এর আগে রোববার সকাল সাড়ে ৮টায় তিতাস গ্যাস লাইন ফেটে গ্যাস সরবরাহ বন্ধ হয়। বিশেষ করে সদর ও মির্জাপুর উপজেলার প্রায় ১৪ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হয়েছে।

এছাড়াও উপরে বিদ্যুতের খুঁটি থাকায় সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় দুই লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছিল। পরে রাতেই বিদ্যুৎ স্বাভাবিক হয়।

গাজীপুরের চন্দ্রা তিতাস গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করে জানান, সারারাত তাদের টিম কাজ করেছে। রাত ৩টায় পাইপের কাজ শেষ করার পর ভোর ৫টায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *