May 23, 2026, 4:26 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী আজ

শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী আজ

অনলাইন ডেস্ক

আজ শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজন চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে পূজার আনুষ্ঠানিকতা।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে অকালবোধন, কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে দেবী দুর্গার আরাধনা শুরু হয়। ধূপধুনচি, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপগুলো। পঞ্জিকা অনুযায়ী, বেলা ১১টা ১১ মিনিট পর্যন্ত ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় দেবীর আমন্ত্রণ ও অধিবাস।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজ সায়ংকালে দেবীর বোধন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মহানগর সর্বজনীন পূজা কমিটি। একই সঙ্গে সারাদেশের পূজামণ্ডপগুলোতেও একই নিয়মে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

ভক্তরা সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় দেবীর চরণে প্রার্থনা জানাবেন। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাস। পঞ্জিকা মতে, এ বছর দেবী গজে চড়ে আগমন করেছেন, আর ফিরবেন দোলায় চড়ে।

সারাদেশে এবার ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রাজধানী ঢাকাতেই রয়েছে ২৫৯টি পূজামণ্ডপ। ইতোমধ্যে পূজামণ্ডপগুলোতে শেষ মুহূর্তের সাজসজ্জা ও প্রস্তুতির কর্মযজ্ঞ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *