May 23, 2026, 7:50 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

যশোরে ভূমিকম্প, উৎপত্তিস্থল দেশেই

যশোরে ভূমিকম্প, উৎপত্তিস্থল দেশেই

নিজস্ব প্রতিবেদক

যশোরে হালকা মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ১২ মিনিটের দিকে এই ভূমিকম্প হয়। হঠাৎ কেঁপে ওঠায় আতঙ্কিত হয়ে অনেকেই ঘর থেকে বাইরে বের হয়ে আসেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাংলাদেশেই, যশোরের নিকটবর্তী এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ২। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে শহরের বিভিন্ন এলাকায় হালকা কম্পন টের পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক হালকা মাত্রার ভূমিকম্প আঘাত হানায় ভূতাত্ত্বিকরা বলছেন, বাংলাদেশ ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যেই রয়েছে। তাই সতর্কতা ও প্রস্তুতি জোরদারের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *