May 23, 2026, 7:50 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সুনামগঞ্জে ট্রাক-সিএনজির সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জে ট্রাক-সিএনজির সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া এলাকার কেশবা প্রিয় দাস (৪০), তার মেয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী প্রথমা চৌধুরী (১৩) এবং নবীনগরের সজল ঘোষ (৫০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সিলেটগামী একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কেশবা প্রিয় ও সজল ঘোষ মারা যান। গুরুতর আহত অবস্থায় প্রথমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রথমার বাবা প্রণয় দাস জানান, স্ত্রী ও মেয়ে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন, পথে এই দুর্ঘটনায় তারা প্রাণ হারালেন। এ ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোক।

শান্তিগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাক ও চালককে শনাক্তে অভিযান চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে দ্রুতগতির যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা ও কড়া নজরদারির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *