May 23, 2026, 3:30 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

প্রধান উপদেষ্টাকে শাহবাজ শরিফের পাকিস্তান সফরে আমন্ত্রণ

প্রধান উপদেষ্টাকে শাহবাজ শরিফের পাকিস্তান সফরে আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের পথ খোঁজা হয়। বৈঠকের শুরুতেই অধ্যাপক ইউনূস পাকিস্তানে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। এর জবাবে শাহবাজ শরিফ বলেন, এই দুর্যোগের অন্যতম কারণ জলবায়ু পরিবর্তন, যা মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানো জরুরি।

বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।

এর আগে চলতি বছরের আগস্ট মাসে বাংলাদেশ ও পাকিস্তান পরস্পরীয় স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছিল। সে সময় দুই দেশ পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সহযোগিতা গভীর করার ওপর গুরুত্ব দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *