May 23, 2026, 3:29 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের চেক দিয়ে কোটি টাকা উত্তোলন, প্রতিষ্ঠানের কর্মকর্তা আটক

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের চেক দিয়ে কোটি টাকা উত্তোলন, প্রতিষ্ঠানের কর্মকর্তা আটক

অনলাইন ডেস্ক

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যুকৃত চেক ব্যবহার করে বিভিন্ন ব্যাংক থেকে কোটি টাকা উত্তোলনের ঘটনায় এক কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আটক ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম। তিনি সাইফুজ্জামানের মালিকানাধীন প্রতিষ্ঠান আরামিট পিএলসি-র সহকারী মহাব্যবস্থাপক (এজিএম)। বুধবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম থেকে তাকে আটক করা হয়।

দুদকের আইনজীবী মোকাররম হোসেন জানান, সাইফুজ্জামান চৌধুরীর সই করা ১১টি আসল চেকের কপি (মুড়ি) উদ্ধারসহ জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে। অভিযোগ রয়েছে, মালিকের অনুপস্থিতিতে অনুমতি ছাড়াই এসব চেক ভাঙিয়ে টাকা তোলা হয়েছে।

দুদক সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে ইসলামী ব্যাংক থেকে প্রায় ১ কোটি টাকা, জনতা ব্যাংক থেকে ৩০ লাখ, সোনালী ব্যাংক থেকে ৩৬ লাখ এবং মেঘনা ব্যাংক থেকে ১০ লাখ টাকা উত্তোলন করা হয়। মোট টাকা দাঁড়ায় ১ কোটি ৭৬ লাখ।

এ বিষয়ে জাহাঙ্গীর আলম দাবি করেন, অর্থ পাচার মামলায় দুদকের হাতে গ্রেপ্তার আরামিট পিএলসি-র দুই এজিএম— আবদুল আজিজ ও উৎপল পাল-এর আইনি খরচ মেটাতেই টাকা তোলা হয়েছে। তবে দুদক মনে করছে, নতুন এ উত্তোলনের সঙ্গেও অর্থ আত্মসাৎ বা পাচারের যোগসূত্র থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *