May 23, 2026, 7:52 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ফরিদপুরে এক সপ্তাহ মদের দোকান বন্ধ, কঠোর নিরাপত্তায় পুলিশ

ফরিদপুরে এক সপ্তাহ মদের দোকান বন্ধ, কঠোর নিরাপত্তায় পুলিশ

প্রিয়াংকা সাহা

শারদীয় দুর্গাপূজা ঘিরে ফরিদপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। পূজার সময় জেলায় সব ধরনের মদের দোকান এক সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

এসপি বলেন, “পূজা চলাকালীন সময়ে জেলায় কোনো ডিজে পার্টি করা যাবে না। শুধুমাত্র পূজার পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গানই পরিবেশন করা যাবে। কেউ যেন গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।”

তিনি আরও জানান, প্রতিটি মন্দিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ইভটিজিং বা কিশোর গ্যাংয়ের তৎপরতা যেন না বাড়ে, সে ব্যাপারে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আজমির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামানসহ স্থানীয় সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি বাড়ানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *