May 23, 2026, 12:23 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

আওয়ামী লীগ অংশ নিলে গ্রহণযোগ্য হবে নির্বাচন: জি এম কাদের

আওয়ামী লীগ অংশ নিলে গ্রহণযোগ্য হবে নির্বাচন: জি এম কাদের

অনলাইন ডেস্ক:

দীর্ঘ নীরবতা ভেঙে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দল অংশ নিলে আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে। তবে বিএনপিকে কোণঠাসা করে জামায়াতকে সামনে আনার প্রচেষ্টা দেশের জন্য শুভ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির সম্পর্ক নিয়ে নানা জল্পনা তৈরি হলেও জি এম কাদের ইঙ্গিত দিয়েছেন, আওয়ামী লীগের ভোট লাঙ্গলে পড়তে পারে। তিনি বলেন, “আওয়ামী লীগের ভোটাররা কি নাগরিকত্ব হারিয়েছে? তারা ভোট দেবেন না—এমন কোনো ঘোষণা কি এসেছে? তারা যদি আমাদের ভোট দেন, আশঙ্কার কারণ কোথায়?”

তার দাবি, আওয়ামী লীগের সমর্থকেরা জাতীয় পার্টিকে ভোট দিতে পারে, আবার বিএনপিও যদি জনগণের আস্থা অর্জন করতে পারে তবে তারাও ভোট পেতে পারে। তবে জামায়াতকে ভোট দেওয়ার সম্ভাবনা নেই।

নির্বাচন নিয়ে নিজের অবস্থান তুলে ধরে জি এম কাদের বলেন, “সবাইকে নিয়ে নির্বাচন না হলে নির্বাচন ভালো হবে না। আওয়ামী লীগসহ সব দলের অংশগ্রহণ জরুরি। আমরা আগেও জামায়াত নিষিদ্ধের বিরোধিতা করেছিলাম, কারণ তা দেশের জন্য মঙ্গলজনক হয়নি।”

তিনি আরও দাবি করেন, অন্তর্বর্তী নয়, বরং নতুন সরকারের অধীনে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। সাম্প্রতিক ভাঙন পেরিয়ে জাতীয় পার্টি আরও শক্তিশালী হয়েছে বলেও উল্লেখ করেন জি এম কাদের।

তথ্যসূত্র: চ্যানেল 24


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *