May 23, 2026, 2:37 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

আখতারের ওপর ডিম নিক্ষেপ ‘অনাকাঙ্ক্ষিত’: প্রেস সচিব

আখতারের ওপর ডিম নিক্ষেপ ‘অনাকাঙ্ক্ষিত’: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রতিক্রিয়া জানান।

শফিকুল আলম বলেন, “এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিষয়টি আমাদের কনস্যুলেট ও পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।”

তিনি জানান, সেদিন প্রধান উপদেষ্টা জাতিসংঘে আইএমএফ আয়োজিত সোশ্যাল বিজনেসবিষয়ক এক বৈঠকে বক্তব্য রাখেন। পরে আরেকটি অনুষ্ঠানে অংশ নেন, যেখানে তাকে এসডিজি অ্যাওয়ার্ড দেওয়া হয়। এই অ্যাওয়ার্ডটি তিনি ছাড়াও আরও দুজনকে প্রদান করা হয়েছে।

প্রেস সচিব আরও জানান, ভারতের রাষ্ট্রদূত ও দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচন, সার্ক পুনরুজ্জীবন, নেপাল-ভুটানের সঙ্গে আঞ্চলিক সম্পর্ক জোরদার, আসিয়ানে সদস্যপদ অর্জন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্কের মতো বিষয় নিয়ে আলোচনা করেছেন।

শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টা নির্বাচন প্রসঙ্গে জানিয়েছেন—দেশ মোটামুটি প্রস্তুত, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রও বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে। এছাড়া সার্জিও গোর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তি। তিনি এসব বিষয়ে সরাসরি ট্রাম্পের সঙ্গেও কথা বলবেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *