July 8, 2026, 12:29 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বিউটি পার্লার থেকে ব্যাগ ভর্তি জাল টাকা-গুলিসহ পিস্তল জব্দ

বিউটি পার্লার থেকে ব্যাগ ভর্তি জাল টাকা-গুলিসহ পিস্তল জব্দ

অনলাইন ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক বিউটি পার্লার থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ জাল টাকা, বিদেশি পিস্তল ও গুলি। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার আদালত পুকুরপাড় এলাকায় অবস্থিত ‘বউ সাজ বিউটি পার্লার’ থেকে এসব জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১০ লাখ ১৮ হাজার টাকার জাল নোট, একটি সাদা রঙের বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে তিনটার দিকে এক নারী পার্লারে প্রবেশ করেন। তার হাতে ছিল একটি মাঝারি আকারের ব্যাগ। তিনি কর্মীদের ফেসিয়াল করে দেওয়ার অনুরোধ করেন। কিছুক্ষণ পর মোবাইল ফোনে কথা বলতে বলতে হঠাৎ বেরিয়ে যান এবং ফিরে আসবেন বলে জানালেও আর আসেননি।

এতে সন্দেহ হলে পার্লারের কর্মীরা ব্যাগটি না খুলে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ব্যাগটি খুলে অবৈধ মালামালগুলো উদ্ধার করে।

নবীনগর থানার ওসি শাহীনুর ইসলাম জানান, উদ্ধারকৃত অস্ত্র ও জাল নোট থানায় জব্দ করা হয়েছে। ব্যাগটির প্রকৃত মালিক কে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *