May 22, 2026, 10:14 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

পাকিস্তানের কাছে হেরে সেমিফাইনালেই থেমে গেল বাংলাদেশের স্বপ্ন

পাকিস্তানের কাছে হেরে সেমিফাইনালেই থেমে গেল বাংলাদেশের স্বপ্ন

স্পোর্টস ডেস্ক

কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে ফাইনালের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে শক্তিশালী পাকিস্তানের কাছে হেরে বিদায় নিতে হলো লাল-সবুজের প্রতিনিধিদের।

ছয় জাতির টুর্নামেন্টে ফেবারিট পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ লড়াই করলেও ম্যাচ জিততে পারেনি। দুই সেটেই হেরে যায় বাংলাদেশ— ২-০ সেটে।

প্রথম সেটে বাংলাদেশ কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও নির্ধারিত সময় শেষে পাকিস্তান ২২-১৭ পয়েন্টে জয় তুলে নেয়। দ্বিতীয় সেটে পুরোপুরি আধিপত্য বিস্তার করে ২৭-০৫ পয়েন্টে জয় নিশ্চিত করে পাকিস্তান। ফলে বাংলাদেশের ফাইনাল যাত্রা এখানেই থেমে যায়।

এর আগে গ্রুপপর্বের শেষ ম্যাচেও পাকিস্তানের কাছে সরাসরি ২-০ সেটে হেরেছিল বাংলাদেশ।

তবে এখনো পদকের সম্ভাবনা জিইয়ে আছে। আজ (সোমবার) ব্রোঞ্জ পদকের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকাল ৫টায় শ্রীলঙ্কা ও মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে পরাজিত দলের বিপক্ষে খেলবে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *