May 22, 2026, 11:35 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে আলোচনা সভা জাতীয় প্রেস ক্লাবে

বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে আলোচনা সভা জাতীয় প্রেস ক্লাবে

নিজস্ব প্রতিবেদক

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদ বিষয়কে কেন্দ্র করে রাজধানীতে আয়োজন করা হয়েছে বিশেষ আলোচনা সভা। শনিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার মূল বিষয় ছিল মারুফ মল্লিক রচিত, “বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ: নাগরিক ও জাতিবাদী জাতীয়তাবাদের সংকট” বই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

প্রধান বক্তা ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সভার সভাপতিত্ব করেন বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘৭ নভেম্বর প্রজন্ম’-এর সদস্য সচিব ইয়াছির ওয়ারদাদ তন্ময়।

অনুষ্ঠানটির আয়োজন করে ‘৭ নভেম্বর প্রজন্ম’। বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের বর্তমান ও ভবিষ্যতের রাষ্ট্রীয় কাঠামোর মূল ভিত্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *