May 22, 2026, 10:13 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ফাইনালে খেলার স্বপ্নে এগোচ্ছে বাংলাদেশ দল: সাইফ হাসান

ফাইনালে খেলার স্বপ্নে এগোচ্ছে বাংলাদেশ দল: সাইফ হাসান

স্পোর্টস ডেস্ক

গ্রুপপর্ব থেকে বিদায়ের শঙ্কা কাটিয়ে আত্মবিশ্বাসের জোরেই সুপার ফোরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয়পর্বের প্রথম ম্যাচে দুর্দান্ত রান তাড়ার জয় দলকে এগিয়ে দিয়েছে ফাইনালের দৌড়ে।

শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হন ওপেনার সাইফ হাসান। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানালেন, দল এখন ফাইনাল খেলার আত্মবিশ্বাসে উজ্জীবিত।

সাইফ বলেন, “আমরা অবশ্যই ফাইনালে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী। এখানে আসার আগেই আমাদের বিশ্বাস ছিল যে আমরা ফাইনাল খেলব।”

তবে সামনে আরও দুটি কঠিন লড়াই অপেক্ষা করছে ভারতের এবং পাকিস্তানের বিপক্ষে। সাইফ মনে করিয়ে দিলেন, “আমরা এক ধাপ এগিয়েছি, কিন্তু এখনও দুই ম্যাচ বাকি। এখন আমাদের পুরো মনোযোগ ভারতের ম্যাচে।”

ফাইনালের স্বপ্ন নিয়েও খোলামেলা ছিলেন এই ওপেনার। তাঁর ভাষায়, “স্বপ্ন তো সবাই দেখে, আর বড় স্বপ্ন দেখা উচিত। তবে ধাপে ধাপে এগোতে হবে। প্রথম লক্ষ্য ভারতের ম্যাচ, এরপর দেখা যাবে।”

টাইগারদের পরবর্তী দুই ম্যাচই এখন ফাইনালের পথ নির্ধারণে বড় ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *