July 8, 2026, 5:32 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

নিজস্ব প্রতিবেদক

সাবেক ভূমিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর স্পেশাল জজ আদালতে (ভারপ্রাপ্ত) বিচারক মো. আবদুর রহমানের আদালতে এই আবেদন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন। আদালত আবেদনটির শুনানির জন্য আগামী ২১ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছেন।

প্রায় ১২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী এবং ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামানসহ অর্ধশতাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা তদন্তাধীন রয়েছে।

এর আগে আদালতের আদেশে তাদের বিদেশে থাকা বিপুল সম্পদ ক্রোক ও ফ্রিজ করা হয়েছে। যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি, যুক্তরাষ্ট্রে ৯টি বাড়ি, অ্যাপার্টমেন্ট ও জমিসহ বিভিন্ন সম্পদ জব্দের নির্দেশ দেন আদালত।

এছাড়া ২০২৪ সালের ৫ মার্চ তাদের নামে থাকা ৩৯টি ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ দেন আদালত, যেখানে জমা রয়েছে ৫ কোটি ২৬ লাখ টাকার বেশি। একইসঙ্গে প্রায় ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমিও জব্দ করা হয়।

গত বছর (২০২৪ সালের ৭ অক্টোবর) সাইফুজ্জামান ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *