April 7, 2026, 6:47 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ভারত পাচারের পথে কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

ভারত পাচারের পথে কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

বেনাপোল প্রতিনিধি

যশোর-খুলনা মহাসড়কের মুরলীর মোড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকার স্বর্ণবারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে যশোর ৪৯ বিজিবির একটি টহল দল এ অভিযান চালায়।

আটক ব্যক্তির নাম আবু বকর সিদ্দিক (২৬)। তিনি ঢাকার শ্যামপুর থানার গেন্ডারিয়া ডিআইটি প্লট এলাকার সাইজদ্দিনের ছেলে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তল্লাশির সময় তার প্যান্টের কোমরে লুকানো অবস্থায় পাঁচটি স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন ৬৯৭ গ্রাম।

বিজিবির ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বকর স্বীকার করেছেন, ঢাকার একটি চোরাচালান চক্র থেকে স্বর্ণ সংগ্রহ করে তিনি যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিলেন। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১১ লাখ ১১ হাজার ৫৭৪ টাকা। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক এবং নগদ ১ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে জব্দকৃত সম্পদের মূল্য দাঁড়ায় ১ কোটি ১১ লাখ ৭৯ হাজার ৯৭৪ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *