May 22, 2026, 11:35 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

নির্বাচন ঘিরে অস্থিতিশীলতা সৃষ্টিকারীরা রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দেবে: আমীর খসরু

নির্বাচন ঘিরে অস্থিতিশীলতা সৃষ্টিকারীরা রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দেবে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যদি কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, তবে তাদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মহানগর আবাসিক এলাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গিয়ে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, আলোচনার টেবিলে সব বিষয়ে মিল হবে—এমনটা জরুরি নয়। কেউ যদি ভিন্ন দাবি তোলে, সেটিও স্বাভাবিক। তবে জনগণের ওপর আস্থা থাকলে রাজনৈতিক দলগুলোর উচিত নিজেদের ভাবনা নিয়ে সাধারণ মানুষের কাছে যাওয়া।

তিনি আরও বলেন, রাজনীতিতে স্থিতিশীলতা এখন সময়ের দাবি। নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে জবাবদিহিতা থাকে না বলেই নূরের ওপর হামলার মতো ঘটনা ঘটছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *