April 7, 2026, 4:54 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫

অনলাইন ডেস্ক:

নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া (৫৫) নামে একজন নিহত হয়েছেন এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।

সংঘর্ষটি ঘটে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাত ৫টার দিকে। এতে একপক্ষের নেতৃত্বে ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী, অন্যপক্ষের নেতৃত্ব দেন সম্প্রতি বহিষ্কৃত সদস্যসচিব আব্দুল কাইয়ুম মিয়া।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই আলোকবালী ইউনিয়ন বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। মূলত নদী থেকে বালু উত্তোলন, দখল এবং স্থানীয় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই দ্বন্দ্ব তৈরি হয়। সম্প্রতি দলীয় কর্মসূচিও তারা পৃথকভাবে পালন করে আসছিলেন। দীর্ঘদিনের এই চাপা উত্তেজনা অবশেষে সংঘর্ষে রূপ নেয়।

ভোরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে গুলির শব্দ শোনা যায়। এ সময় মুরাদনগর গ্রামের বাসিন্দা ইদন মিয়া গুলিবিদ্ধ হন। দ্রুত তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে পথে তার মৃত্যু হয়। আহত পাঁচজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুজন চন্দ্র সরকার বলেন, “সংঘর্ষের বিষয়ে পুলিশ তদন্ত করছে। বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।”

সদর থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, “আমরা ঘটনাস্থলে আছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *