May 22, 2026, 10:12 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ধূমপানে নিষেধ করায় কুপিয়ে জখম, রিমান্ডে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা

ধূমপানে নিষেধ করায় কুপিয়ে জখম, রিমান্ডে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা

নিজস্ব প্রতিবেদক

ঢাকার মালিবাগে সোহাগ পরিবহনের কর্মীদের ধূমপান করতে নিষেধ করাকে কেন্দ্র করে সাতজনকে কুপিয়ে জখম করার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সভাপতি বিল্লাল হোসেন ও মনিরুজ্জামান সিকদার ওরফে বাপ্পি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনাইদ পুলিশের সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৬ সেপ্টেম্বর রাজধানীর মালিবাগ বাজার ও বাবুবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত তাদের দুই দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ৪ সেপ্টেম্বর সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে আকাশ ও রুমন নামের দুই ব্যক্তি ধূমপান করছিলেন। পরিবহনের কর্মীরা তাদের সরে গিয়ে ধূমপান করতে বললে তারা ক্ষুব্ধ হন। পরে বিল্লালের নেতৃত্বে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

এসময় সোহাগ পরিবহনের মালিকের ভাই ও পরিচালক আলী হাসান তালুকদারসহ সাতজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলাকারীরা কাউন্টার ভাঙচুর করে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি সাধন করে এবং টিকিট বিক্রির ১৭ হাজার ৫৭০ টাকা লুট করে নিয়ে যায়।

ঘটনার পর বিল্লাল হোসেনকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *