April 7, 2026, 4:53 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

মৌলভীবাজারে জিয়া সৈনিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জিয়া সৈনিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি

অদ্য (১৭ সেপ্টেম্বর ২০২৫) মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ভিপি মিজানুর রহমান মিজান। এছাড়া জেলা আহ্বায়ক কমিটির সদস্য হেলাল আহমদ ও আনিসুজ্জামান বায়েছসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।

বড়লেখা, জুরি, কুলাউড়া, শ্রীমঙ্গল, মৌলভীবাজার সদর উপজেলা এবং মৌলভীবাজার পৌর শাখা জিয়া সৈনিক দলের আহ্বায়কেরা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির সঙ্গে পরিচিত হন।

আলোচনা সভার সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক মো. বদরুল আলম নোমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *