May 23, 2026, 6:07 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন ফরিদপুর-৪ আসনে ফিরিয়ে দিতে রুল

ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন ফরিদপুর-৪ আসনে ফিরিয়ে দিতে রুল

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না—সে বিষয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী ১০ দিনের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।

গত ৯ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন ফরিদপুর-৪ আসনের সম্ভাব্য বিএনপি প্রার্থী মো. শহিদুল ইসলাম বাবুল, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমান দুলালসহ আরও তিনজন। রিটকারীদের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।

রিট আবেদনের আগে নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রজ্ঞাপন বাতিলের জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছিল। তবে নির্ধারিত সময়ে সাড়া না মেলায় পরবর্তীতে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

এদিকে, আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে ভাঙ্গা উপজেলায় কয়েক দিন ধরে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *