July 7, 2026, 10:19 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

রঙিন শাড়িতে নতুন রূপে রোজা আহমেদ

রঙিন শাড়িতে নতুন রূপে রোজা আহমেদ

বিনোদন ডেস্ক

বিনোদন জগতে নিজের গ্ল্যামার আর স্টাইল দিয়ে সবসময় আলোচনায় থাকেন রোজা আহমেদ। এবার ভিন্ন আঙ্গিকে হাজির হয়ে আবারও মাতালেন ভক্তদের মন। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি শেয়ার করা দুটি ছবিতে দেখা গেছে তাকে শাড়ির অনন্য সাজে।

হালকা হলুদাভ শিফন শাড়িতে গোলাপি ও শৈল্পিক ছোঁয়ার কারুকাজে নিজেকে সাজিয়েছেন রোজা। সঙ্গে পরেছেন উজ্জ্বল হলুদ ভি-নেক ব্লাউজ। খোলা চুল, স্মোকি আই মেকআপ আর ন্যুড লিপস্টিকে সাজে রেখেছেন স্নিগ্ধতার ছোঁয়া। এক ছবিতে আনমনা ভঙ্গি, অন্যটিতে মৃদু হাসি—দুটো ভঙ্গিতেই তিনি যেন অন্যরকম আবেদন ছড়িয়ে দিয়েছেন।

ভক্তরা মন্তব্যঘরে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাকে। কেউ লিখেছেন “সত্যিকারের সৌন্দর্য”, আবার কেউ বলেছেন “আপনাকে পরীর মতো লাগছে”। অনেকে শাড়ির ডিজাইন নিয়েও আলাদা করে প্রশংসা করেছেন।

এর আগে তাকে বেশি দেখা যেত ওয়েস্টার্ন বা ট্র্যাডিশনাল স্যালোয়ার ও গাউনে। শাড়িতে তার উপস্থিতি সাধারণত সীমিত হলেও, এবার নতুন রঙে ও ভিন্ন আবহে হাজির হয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন তিনি।

চলতি বছর সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই রোজা আলোচনায় থাকলেও, তার ব্যক্তিগত জীবন ছাড়াও শিক্ষাগত ও পেশাগত সাফল্য প্রশংসনীয়। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে পড়াশোনা শেষে তিনি কুইন্সে প্রতিষ্ঠা করেছেন ‘রোজাস ব্রাইডাল মেকওভার’, যা দেশ-বিদেশে সমানভাবে সাড়া ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *