May 23, 2026, 1:55 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

“ভারত থেকে ২০০ নতুন রেলকোচ কিনছে বাংলাদেশ’’

“ভারত থেকে ২০০ নতুন রেলকোচ কিনছে বাংলাদেশ’’

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ রেলওয়ে লোকোমোটিভ ও কোচের ঘাটতি কাটাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে ভারত থেকে ২০০টি আধুনিক রেলকোচ কেনা হচ্ছে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম জানিয়েছেন, এসব কোচের মধ্যে চলতি বছরেই ২০টি দেশে পৌঁছাবে এবং ধাপে ধাপে বাকি কোচগুলো রেলের বহরে যুক্ত হবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পাবনার ঈশ্বরদীতে পাকশী বিভাগীয় রেলওয়ে ডিজেল লোকোমোটিভ রানিং সেড পরিদর্শন শেষে তিনি এসব তথ্য জানান।

ফাহিমুল ইসলাম বলেন, রেল খাতকে লাভজনক করতে অন্তর্বর্তীকালীন সরকার নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে নয় বরং মালামাল পরিবহনের গুরুত্বপূর্ণ উপায় হিসেবেও রেলওয়েকে গড়ে তোলা হবে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক ফরিদ আহমেদ, প্রধান প্রকৌশলী আহমেদ মাসুম, পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক লিয়াকত শরীফ খান, বিভাগীয় সেতু প্রকৌশলী আনোয়ার হোসেন এবং পশ্চিমাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ড্যান্ট জহিরুল ইসলাম।’’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *