May 23, 2026, 1:54 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, সামান্য বাড়তে পারে তাপমাত্রা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, সামান্য বাড়তে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকায় আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বজ্রসহ বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দিনের তাপমাত্রা আগের তুলনায় কিছুটা বেড়ে যেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সকালে (৭টা) প্রকাশিত ছয় ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, দিনের প্রথম ভাগে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

তাপমাত্রা ও বৃষ্টিপাত: আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৬° সেলসিয়াস, আর্দ্রতা ৯৫%। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.১° সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯° সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

আগামী পাঁচ দিনে সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *