July 7, 2026, 10:17 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

জাকসু নির্বাচনে ভিপি স্বতন্ত্র জিতু, জিএস শিবিরের মাজহারুল

জাকসু নির্বাচনে ভিপি স্বতন্ত্র জিতু, জিএস শিবিরের মাজহারুল

নিজস্ব প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।

ভিপি পদে জিতু পেয়েছেন ৩৩৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের আরিফ উল্লাহ পেয়েছেন ২৩৯২ ভোট। জিএস পদে মাজহারুল ইসলাম ৩৯৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ঐক্য ফোরামের আবু তৌহিদ সিয়াম পেয়েছেন ১২৩৮ ভোট।

এজিএস (পুরুষ) পদে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত ফেরদৌস আল হাসান এবং এজিএস (নারী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা। এছাড়া অন্যান্য সম্পাদক ও কার্যকরী সদস্য পদে বিভিন্ন সংগঠনের প্রার্থীরা জয়লাভ করেছেন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনিরুজ্জামান জানান, এবারের নির্বাচনে ১১ হাজার ৭৪৩ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে প্রায় ৬৮ শতাংশ।

আব্দুর রশিদ জিতু কোটা সংস্কার আন্দোলন থেকে উঠে আসা ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’-এর নেতা। অন্যদিকে সাধারণ সম্পাদক নির্বাচিত মাজহারুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিস ও প্রচার সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *