May 22, 2026, 10:15 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ক্রিকেটে যেভাবে ‘বন্ধু থেকে শত্রু’ বাংলাদেশ–শ্রীলঙ্কা

ক্রিকেটে যেভাবে ‘বন্ধু থেকে শত্রু’ বাংলাদেশ–শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

ক্রিকেটে রাইভালরি বা চিরপ্রতিদ্বন্দ্বিতা নতুন কিছু নয়। ভারত–পাকিস্তান কিংবা অস্ট্রেলিয়া–ইংল্যান্ডের মতো ঐতিহাসিক দ্বন্দ্বই এর বড় উদাহরণ। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যেও গড়ে উঠেছে এমনই এক তীব্র প্রতিদ্বন্দ্বিতা।

একসময় এই সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ। ১৯৯০–এর দশকে শ্রীলঙ্কান খেলোয়াড়রা নিয়মিত খেলেছেন ঢাকা লিগে। সাঙ্গাকারা–জয়াবর্ধনের মতো তারকাদের কাছ থেকে শিখেছে বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু সময়ের সাথে সেই সম্পর্কের জায়গা নিয়েছে উত্তেজনা।

২০১২ সালের এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। এরপর ২০১৮ সালের নিদাহাস ট্রফি এই দ্বন্দ্বকে নতুন উচ্চতায় নিয়ে যায়। সাকিব আল হাসানের আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ, মাহমুদউল্লাহর বীরত্ব, আর ম্যাচশেষে ‘নাগিন ডান্স’—সব মিলিয়ে শ্রীলঙ্কার সমর্থকদের চোখে তা অপমান হিসেবেই ধরা পড়ে।

বিশ্বকাপ ২০২৩ আরও বাড়িয়ে দেয় এই বৈরিতা। ইতিহাসের প্রথম ‘টাইমড আউট’-এর শিকার হন অ্যাঞ্জেলো ম্যাথিউজ, যা শ্রীলঙ্কার ক্রিকেটার আর ভক্তদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। জবাবে একে অপরকে খোঁচা দিয়ে উদযাপন, সোশ্যাল মিডিয়ায় তর্ক–বিতর্কে রূপ নেয় দ্বন্দ্ব।

বিশ্লেষকদের মতে, শ্রীলঙ্কার অতীত গৌরব আর বাংলাদেশের নতুন সাফল্যের সংঘর্ষেই তৈরি হয়েছে এই প্রতিদ্বন্দ্বিতা। এখন প্রতিটি বাংলাদেশ–শ্রীলঙ্কা ম্যাচ শুধু ক্রিকেট নয়, মর্যাদা আর আবেগের লড়াইয়েও পরিণত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *