নিজস্ব প্রতিবেদক,
নেপালে চলমান জরুরি নিরাপত্তা পরিস্থিতির কারণে সেখানে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে ঘর বা হোটেলে অবস্থান করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক জরুরি বার্তায় দূতাবাস এ নির্দেশনা দেয়।
বার্তায় আরও বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের নেপাল ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে জরুরি প্রয়োজনে দূতাবাসের নির্দিষ্ট নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।