April 7, 2026, 3:15 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

জয়পুরহাটে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ

জয়পুরহাটে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

রোববার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৪টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণে ভদ্রকালী এলাকায় ঢাকা থেকে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের একটি বগি লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনার কারণে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্টেশন সূত্রে জানা গেছে, ট্রেনটি সান্তাহার জংশন ছেড়ে হলহলিয়া রেলসেতু পার হওয়ার পর প্রায় দেড় কিলোমিটার যাত্রার পর বগি থেকে ধোঁয়া ও পোড়া গন্ধ বের হতে থাকে। ঘটনাটি ট্রেনের দায়িত্বপ্রাপ্তদের জানানো হয় এবং পৌনে ৪টার দিকে বগিটি ভদ্রকালী এলাকায় থামানো হয়। দুর্ঘটনার পর ট্রেনের পাঁচটি বগি নিয়ে সেটি জয়পুরহাট স্টেশনে অবস্থান করছে।

সান্তাহার রেলওয়ে জংশনের মাস্টার খাদিজা খাতুন জানান, উদ্ধারকারী ট্রেন এসে ঘটনাস্থলে পৌঁছেছে এবং লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *