May 23, 2026, 5:01 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ফেনীতে ট্রাক-বাস সংঘর্ষে সুপারভাইজার ও হেলপার নিহত

ফেনীতে ট্রাক-বাস সংঘর্ষে সুপারভাইজার ও হেলপার নিহত

অনলাইন ডেস্ক,

ফেনীর হাফিজিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক ও বাসের সংঘর্ষে বাসের সুপারভাইজার রবিউল ইসলাম (৩৬) ও হেলপার নিহত হয়েছেন। বাস চালক রফিক (৬০) গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

দুর্ঘটনা রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে শ্যামলী পরিবহনের বাসটি ফেনী লালপুল হাফিজিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ একটি ট্রাক সড়কে দাঁড়িয়ে থাকে। বাসটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সুপারভাইজার নিহত হন। আহত হেলপারকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহিপাল হাইওয়ে থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, ট্রাক চালককে আটক করার চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে দেওয়ার পর সড়ক পুনরায় যান চলাচলের জন্য খোলা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *