April 7, 2026, 3:11 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা-ভাঙচুর, আতঙ্কে স্থানীয়রা

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা-ভাঙচুর, আতঙ্কে স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলার ঘটনায়। কৃষক-শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকীর টাঙ্গাইলের বাসভবনে শনিবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতে একদল দুষ্কৃতিকারী হামলা চালায়। এ সময় বাড়ির ভেতরে থাকা দুটি গাড়ি ভাঙচুর করা হয়।

এর আগে একই দিনে দুপুরে সখীপুর উপজেলার কৃষক-শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় অংশ নেন কাদের সিদ্দিকী। দলীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে সভায় যোগ দেন তিনি। স্থানীয় নেতাকর্মীদের বক্তব্য শোনার পর প্রায় সোয়া ২টার দিকে নিজ বক্তব্য শুরু করেন। মাত্র দশ মিনিট বক্তব্য দেওয়ার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মীরা তাকে ধরে গাড়িতে তুলে বাসায় নিয়ে যান। পরে সন্ধ্যার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

অসুস্থতার কয়েক ঘণ্টা পর মধ্যরাতে ঘটে হামলার ঘটনা। হঠাৎ করেই একদল দুষ্কৃতিকারী বাড়িতে ঢুকে হামলা চালায় এবং দুইটি গাড়ি ভাঙচুর করে। এতে বাসার ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, ঘটনার সময় বাড়ির আশপাশে বিশৃঙ্খলা ও ভীতি সৃষ্টি করা হয়।

এ হামলার ঘটনায় কৃষক-শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যেই এ ধরনের হামলা চালানো হয়েছে। তবে কারা এ হামলার সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের আতঙ্ক

এ ঘটনার পর সখীপুর ও আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, একজন প্রবীণ নেতার বাসভবনে প্রকাশ্যে হামলার ঘটনা নিরাপত্তাহীনতার শঙ্কা তৈরি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *