May 23, 2026, 4:00 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

নোয়াখালীতে ২৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নোয়াখালীতে ২৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে ২৯ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. ইয়াছিন (৫৫)। তিনি চাটখিল উপজেলার দক্ষিণ দেলিয়াই গ্রামের মৃত আতিক উল্লাহর ছেলে।

পুলিশ জানায়, সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় র‍্যাব-১১ এর সহযোগিতায় চৌহমুহনী বাসস্ট্যান্ড এলাকা থেকে ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

মামলার সূত্রে জানা যায়, ১৯৯৬ সালের ২৫ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর সদর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আদালত ইয়াছিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ইয়াছিন নিজের পরিচয় প্রকাশ করেন এবং ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ার বিষয়টি স্বীকার করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, র‍্যাব-১১ এর সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পরোয়ানাভুক্ত আসামি এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *