April 7, 2026, 1:19 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া সৈনিক দলের বর্ণাঢ্য র‌্যালি

নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া সৈনিক দলের বর্ণাঢ্য র‌্যালি

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক থেকে শুরু হওয়া র‌্যালিটি শিমরাইল মোড় সৌদি বাংলা মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। এতে জেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন কমিটির শত শত নেতাকর্মী বাদ্যযন্ত্র বাজিয়ে অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক জিএম সুমন মুন্সী। প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় কমিটির সভাপতি মির্জা এন.এইচ রুবেল। প্রধান বক্তা ছিলেন- সাধারণ সম্পাদক লায়ন মুনসুর আহমেদ মুন্না। এছাড়া বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ক্রীড়া সম্পাদক আব্দুল করিম, ফরিদপুর জেলা আহ্বায়ক রফিকুল ইসলাম হামিদ, সদস্য সচিব শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মিন্টু প্রধানসহ স্থানীয় নেতারা।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণমানুষের কল্যাণে কাজ করেছেন এবং তার নীতি-আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে ধারণ করতে হবে। তারা আরও জানান, বিএনপি গণমানুষের দল—এ দলে ভূমিদস্যু, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী বা চাঁদাবাজদের কোনো স্থান নেই।

নেতারা কর্মীদের প্রতি আহ্বান জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনের ডাক দিলে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *