May 23, 2026, 12:23 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

রাজধানীতে সন্ত্রাসীদের হামলায় পুলিশ সদস্যসহ তিনজন আহত, আটক শতাধিক

রাজধানীতে সন্ত্রাসীদের হামলায় পুলিশ সদস্যসহ তিনজন আহত, আটক শতাধিক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আদাবরে সন্ত্রাসীদের হামলায় এক পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, রাতে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ দুই পক্ষের বিরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় একদল সন্ত্রাসী হঠাৎ পুলিশের গাড়িতে হামলা চালায় এবং চালক কনস্টেবল আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তার হাতে গুরুতর আঘাত লাগে।

আহত আল আমিনসহ আরও দুজনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় সন্ত্রাসীরা পুলিশের গাড়িও ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালিয়ে একশ জনেরও বেশি ব্যক্তিকে আটক করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *