April 7, 2026, 1:20 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই যুবকের মৃত্যু

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুই প্রবাসী যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (৩১ আগস্ট) বিকেল ৫টার দিকে পাহাং রাজ্যের কুয়ালা লিপিস জেলার সুঙ্গাই কোয়ান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে তুহিন আলী (২৫) এবং নসিবন্দি নগর গ্রামের মো. কাবিলের ছেলে শামীম রেজা (২৩)। তারা মালয়েশিয়ার একটি পাম তেলের বাগানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

পরিবারের সদস্যরা জানান, সরকারি ছুটির দিন হওয়ায় রোববার তুহিন-শামীমসহ গোমস্তাপুরের পাঁচ প্রবাসী ওভারটাইম কাজ শেষে একটি পিকআপে করে ফিরছিলেন। পথে পাহাড়ি সুঙ্গাই কোয়ান এলাকায় একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় তিনজন লাফিয়ে প্রাণে বাঁচলেও তুহিন ও শামীম পাহাড় থেকে পড়ে নিহত হন।

তুহিনের মামা শফিকুল ইসলাম বলেন, “দুই-আড়াই বছর আগে তুহিন মালয়েশিয়া গিয়েছিল। সেখানেই পাম বাগানে কাজ করছিল। এখন তাদের মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।”

গোমস্তাপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দীন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ইতোমধ্যে বাংলাদেশ হাইকমিশনের সহায়তায় মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *