May 23, 2026, 4:00 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

নোয়াখালীতে অবৈধ মাইক্রোস্ট্যান্ড উচ্ছেদে বাধা, অবরুদ্ধ ম্যাজিস্ট্রেট

'নোয়াখালীতে অবৈধ পার্কিংয়ের গাড়ি ভাঙায় ম্যাজিট্রেটের গাড়ি ভাঙচুর'

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীতে অবৈধ মাইক্রোস্ট্যান্ড উচ্ছেদ অভিযানে গিয়ে হামলা ও অবরোধের শিকার হয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খান। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে জিলা স্কুলের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে গিয়ে চারটি মাইক্রোবাস ও একটি পিকআপ ভাঙচুর করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে মালিক-শ্রমিকরা ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করে এবং তাকে অবরুদ্ধ করে রাখে।

এ সময় নোয়াখালী-ঢাকা মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা পুলিশের অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ম্যাজিস্ট্রেটসহ অবরুদ্ধদের উদ্ধার করেন।

স্ট্যান্ডের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আবদুল করিম মুক্তা অভিযোগ করেন, গাড়ি জব্দ বা জরিমানার পরিবর্তে ভাঙচুর করা হয়েছে, যা অন্যায়। তিনি দাবি করেন, এ ঘটনার মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ব্যাহত করার চেষ্টা করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (নেজারত) মেহরাব হোসাইন জানান, অবৈধ স্ট্যান্ড উচ্ছেদের সময় শ্রমিকরা প্রশাসনের ওপর হামলা চালায়। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন বলেন, ঘটনার পর স্ট্যান্ডের নেতাদের ডেকে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *