May 23, 2026, 12:23 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমানবাহিনীও থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমানবাহিনীও থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় শুধু সেনাবাহিনী নয়, নৌবাহিনী ও বিমানবাহিনীকেও কাজে লাগানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচনে সব বাহিনীই মাঠে থাকবে। সেনাবাহিনী মোবাইল টিম হিসেবে দায়িত্ব পালন করবে, পাশাপাশি বিজিবি, র‌্যাব, এপিবিএন, আনসার ও পুলিশও মোতায়েন থাকবে।

তিনি জানান, আনসারের ভূমিকা এবার আরও বাড়ানো হচ্ছে। প্রতিটি কেন্দ্রে আগের মতো ১২ জন আনসারের পাশাপাশি প্রিসাইডিং কর্মকর্তার নিরাপত্তায় একজন অতিরিক্ত আনসার নিয়োজিত করা হবে। পুলিশেরও প্রতিটি কেন্দ্রে দুই থেকে তিনজন করে দায়িত্ব পালন করবেন।

পুলিশের ঘাটতির বিষয়ে তিনি বলেন, অনুপস্থিত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নতুন নিয়োগও দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চার হাজারের বেশি সদস্য প্রশিক্ষণ শেষে দায়িত্ব পালনে প্রস্তুত। আরও কয়েকটি ব্যাচ প্রশিক্ষণে রয়েছে। একইসঙ্গে অন্যান্য বাহিনীকেও নির্বাচনের আগে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ৭ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ কনভেনশন সেন্টারে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হবে।

থানা থেকে লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। যাদের তথ্যের ভিত্তিতে এসব অস্ত্র উদ্ধার সম্ভব হবে, তাদের পরিচয় গোপন রাখা হবে এবং পুরস্কৃত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *