May 22, 2026, 10:13 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সিলেটে মাঠে হঠাৎ সাংবাদিকের ভূমিকায় ডাচ ক্রিকেটার ও’ডাউড

সিলেটে মাঠে হঠাৎ সাংবাদিকের ভূমিকায় ডাচ ক্রিকেটার ও’ডাউড

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে এসেছে নেদারল্যান্ডস দল। কিন্তু শনিবার প্রথম ম্যাচ শেষে ভিন্ন এক ভূমিকায় দেখা গেল তাদের ওপেনার ম্যাক্স ও’ডাউডকে।

ক্রিকেটারদের অনুশীলনে যোগ দেওয়ার বদলে ও’ডাউড ঢুকে পড়লেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে। হাতে ক্যামেরা, মাথায় দলের ক্যাপ— একেবারে সাংবাদিক সেজে বসে পড়লেন সাংবাদিকদের মাঝেই। নেদারল্যান্ডস মিডিয়া ম্যানেজার মজার ছলেই ঘোষণা দেন, আজ সাংবাদিক হিসেবে থাকছেন ও’ডাউড।

কিন্তু তা শুধু রসিকতাই নয়— সত্যিকারের সাংবাদিকের মতোই সতীর্থ নোয়াহ ক্রসকে প্রশ্ন করেন ও’ডাউড। তার করা প্রশ্নের জবাবও দিলেন ক্রস স্বাভাবিকভাবে, এমনকি ডাকনামের গল্পও শেয়ার করলেন।

পুরো সংবাদ সম্মেলনে মনোযোগী ছিলেন ও’ডাউড— কখনো ভিডিও করেছেন, কখনো ছবি তুলেছেন। এক পর্যায়ে ক্রসকে প্রশ্ন করেন বাংলাদেশে তার প্রিয় ক্রিকেটার কে, যার উত্তরে ক্রস বলেন— মোস্তাফিজের বিপক্ষে খেলা ছিল দারুণ অভিজ্ঞতা।

শেষে এক সাংবাদিক মজা করে বলতেই, “তুমি ভালো সাংবাদিক হতে পারবে”, ও’ডাউডও হাসিমুখে সেই প্রশংসা গ্রহণ করলেন। কে জানে, ভবিষ্যতে হয়তো মাঠের বাইরেও সাংবাদিকতার জগতে জায়গা করে নেবেন তিনি!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *