May 22, 2026, 10:53 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

নুর আইসিইউতে, মেডিকেল বোর্ড গঠন, ভেঙে গেছে চোয়ালের হাড়

নুর আইসিইউতে, মেডিকেল বোর্ড গঠন, ভেঙে গেছে চোয়ালের হাড়

নিজস্ব প্রতিবেদক

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। হামলার আঘাতে তার চোয়ালের হাড় ভেঙে গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণ ও চোখে রক্তজমাট ধরা পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা এখনো ঝুঁকিপূর্ণ।

শনিবার সকালে ঢামেকের জরুরি বিভাগের আরএস ডা. মোস্তাক আহমেদ বলেন, নুরের মাথা ও মুখে গুরুতর আঘাত রয়েছে। তার সিটি স্ক্যান করে দেখা হচ্ছে রক্তক্ষরণের মাত্রা বেড়েছে নাকি কমেছে। নিউরো সার্জারি, নাক-কান-গলা ও আইসিইউ বিভাগের সিনিয়র চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার জ্ঞান ফিরেছে, তবে ৪৮ ঘণ্টা না গেলে কিছু নিশ্চিতভাবে বলা যাবে না।

এর আগে শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পুলিশ লাঠিচার্জ করলে নুরুল হক নুর, রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত নুরকে রাতেই ঢামেকে ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *