May 22, 2026, 10:53 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

রাজনৈতিক ইতিহাসে নতুন রূপান্তরের প্রস্তুতি: প্রধান উপদেষ্টা ইউনূস

রাজনৈতিক ইতিহাসে নতুন রূপান্তরের প্রস্তুতি: প্রধান উপদেষ্টা ইউনূস

নিজস্ব প্রতিবেদকঃ

রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমাদের রাজনৈতিক ইতিহাসে আমরা আরেকটি রূপান্তরের জন্য প্রস্তুত।”

সোমবার (২৫ আগস্ট) সকালে উখিয়ার ইনানীতে হোটেল বে ওয়াচে আয়োজিত তিনদিনব্যাপী অংশীজন সংলাপের দ্বিতীয় দিনে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “এক বছর আগে ছাত্রদের নেতৃত্বে অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছিল। সে সময় ভয়াবহ হত্যাযজ্ঞের মধ্য দিয়েও আমরা পরিবর্তনের পথে যাই। এখন দেশ স্থিতিশীল অবস্থায় আছে এবং নির্বাচন আয়োজনের মতো প্রস্তুত। তাই ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের পরিবর্তে একটি নির্বাচিত সরকার দায়িত্ব নেবে। একইসঙ্গে আমরা রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনের জন্য কার্যকর সমাধান খুঁজে বের করতে আশাবাদী।”

উল্লেখ্য, রোববার (২৪ আগস্ট) থেকে শুরু হওয়া “টেক অ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন” শীর্ষক এ সম্মেলন যৌথভাবে আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *