April 7, 2026, 11:42 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

কালিয়াকৈরে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন ডাকাত গ্রেফতার

কালিয়াকৈরে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন ডাকাত গ্রেফতার

কালিয়াকৈর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে শনিবার (২৪ আগস্ট) রাতে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয় দেশীয় অস্ত্র, দুটি পিকআপ ভ্যান এবং কয়েকটি মোবাইল ফোন।

গ্রেফতারকৃতরা হলো—আনাছ রানা, হাফিজুর রহমান, আহমেদ শুভ মিয়া, রাকিব হাসান, ইসফাক আকন্দ খোকন, রিদয় হাসান, সজল আহমেদ, জুয়েল রানা, রমজান আলী, সুজন মিয়া ও জালাল মিয়া। তারা গাইবান্ধা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে কালিয়াকৈরসহ আশপাশের এলাকায় ডাকাতি ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে কালামপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করা হয়। পরে পৃথক অভিযানে উপজেলার একটি সোয়েটার কারখানায় ডাকাতির ঘটনায় আরও ছয়জনকে গ্রেফতার করা হয়।

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মো. যোবায়ের জানান,

“গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশের এই সফল অভিযানে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা করছেন, ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ এলাকায় নিরাপত্তা আরও জোরদার করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *