May 23, 2026, 2:19 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

পীরগাছায় একই লাইনে দুই ট্রেন, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল

পীরগাছায় একই লাইনে দুই ট্রেন, অল্পের জন্য রক্ষা পেলেন হাজারো যাত্রী

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের পীরগাছায় একই লাইনে প্রবেশ করায় মুখোমুখি সংঘর্ষের ঝুঁকিতে পড়েছিল যাত্রীবাহী দুটি ট্রেন। তবে লোকোমাস্টারের তাৎক্ষণিক সতর্কতায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে পীরগাছা রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

স্টেশন সূত্রে জানা যায়, সকাল ১১টা ২৩ মিনিটে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেসকে দ্বিতীয় লাইনে প্রবেশের জন্য সিগন্যাল দেওয়া হয়। এ সময় বিপরীত দিক থেকে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি সিগন্যাল উপেক্ষা করে একই লাইনে চলে আসে। পরিস্থিতি বুঝতে পেরে উভয় ট্রেনের লোকোমাস্টার হুইসেল বাজিয়ে ব্রেক কষেন। পরে দ্রুত পদ্মরাগ কমিউটারকে পুশব্যাক করে প্রথম লাইনে নেওয়া হয়।

ফলে দুই ট্রেনেই থাকা হাজারো যাত্রী অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান। যদিও হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবুও যাত্রীদের মধ্যে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পীরগাছা রেলস্টেশনের স্টেশনমাস্টার জেনারুল ইসলাম জানান, কন্ট্রোল রুমের নির্দেশনায় দোলনচাঁপা এক্সপ্রেসকে ২ নম্বর লাইনে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু পদ্মরাগ কমিউটারের লোকোমাস্টার সিগন্যাল অমান্য করে লাইনে প্রবেশ করে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *