May 23, 2026, 2:15 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

দিনাজপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে তিনজন দগ্ধ

দিনাজপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে তিনজন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক:

দিনাজপুর শহরের লেবুরমোড় গোলাবাগ এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজের কারণে আগুন ধরে তিনজন দগ্ধ হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১০টার দিকে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডার থেকে হঠাৎ গ্যাস লিকেজ হয়ে আগুন ধরলে ঘরের মধ্যে থাকা তিনজন আহত হন। স্থানীয়রা চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেন। পরে আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দগ্ধদের মধ্যে রয়েছেন শুভ ইসলাম (৩৩), হাসির ইসলাম (৩০) এবং রফিকুল ইসলাম (৪৫)।

এদিকে আগুনে ঘরের আসবাবপত্রও পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম বলেন, “প্রাথমিক ধারণা, সিলিন্ডারের ত্রুটি বা ব্যবহারকারীর অসাবধানতার কারণে দুর্ঘটনা ঘটেছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *