May 23, 2026, 2:17 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

যশোরের শার্শায় বিলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

যশোরের শার্শায় বিলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামসংলগ্ন মালশাকুড় বিলে ভৌতার খালপাড় থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে স্থানীয়রা পানিতে লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহতের বয়স আনুমানিক ৩৭ বছর বলে জানিয়েছে পুলিশ। তবে প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত লাশ উলঙ্গ অবস্থায় ছিল, শরীরে কেবল একটি টি-শার্ট পরিহিত ছিল।

পুলিশের প্রাথমিক ধারণা, ২১ আগস্ট রাত থেকে ২২ আগস্ট দুপুরের মধ্যে ওই যুবকের মৃত্যু হয়েছে। লাশের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন না থাকলেও নাক ও মুখ দিয়ে সামান্য রক্ত বের হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *