May 22, 2026, 10:52 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু

জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ

কূটনৈতিক প্রতিবেদক

প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দূতাবাসের হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে আখতার আহমেদ বলেন, “জাপানে বসবাসরত অনেক বাংলাদেশির জাতীয় পরিচয়পত্র নেই। এ কারণে দেশে বিভিন্ন সেবা গ্রহণে তারা সমস্যায় পড়েন। এখন থেকে দূতাবাসের মাধ্যমেই এনআইডি-সংক্রান্ত সব ধরনের সেবা পাওয়া যাবে।” তিনি আরও জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে আগামী নির্বাচনে ডাকযোগে (পোস্টাল ব্যালটের মাধ্যমে) ভোট দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে।

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, “প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পর এনআইডি সেবা চালু হওয়ায় তারা এখন বড় সুবিধা পাবেন।”

এ সময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, নির্বাচন কমিশনের প্রতিনিধি এবং জাপানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।

দূতাবাস জানায়, জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে হলে অনলাইনে services.nidw.gov.bd ওয়েবসাইটে ফর্ম পূরণ করতে হবে। এরপর দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *