May 22, 2026, 10:12 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

গফরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলার আসামি মসজিদের ইমাম গ্রেফতার

গফরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলার আসামি মসজিদের ইমাম গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানায় শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি ও স্থানীয় এক মসজিদের ইমাম মো. আলামিন (৩০) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিএসসি।

র‌্যাব-১৪ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাদীর এজাহার সূত্রে জানা যায়— ভিকটিম (১১) গত তিন মাস ধরে আলামিনের কাছে কুরআন শিক্ষা গ্রহণ করছিল। আলামিন বিগত এক বছর যাবৎ বাগবাড়ী এলাকার আল মদিনা জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন।

গত ৩১ জুলাই (২০২৫) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে কুরআন শিক্ষা শেষে অন্য ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে আলামিন ভিকটিমকে মাদ্রাসা ঘর থেকে ঝাড়ু আনতে পাঠান। এসময় সে ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে প্রাণনাশের হুমকি দিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে পাগলা থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-২, তারিখ: ০১/০৮/২০২৫, ধারা ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০)।

ঘটনার পর থেকে আসামি পলাতক থাকায় র‌্যাব ছায়াতদন্ত শুরু করে। পরবর্তীতে র‌্যাব-১৪ ময়মনসিংহ ক্যাম্পের একটি আভিযানিক দল র‌্যাব-৯, সিলেটের সহযোগিতায় গত ২২ আগস্ট রাত ১২টা ৫ মিনিটে এসএমপি সিলেটের সদর থানা এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি আলামিনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *