May 23, 2026, 2:17 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত, ৩ আহত

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত, ৩ আহত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর রামপুর ইউটার্নে একটি কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকারে চাপা পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ সময় চাপা পড়ে একটি সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন।

হাইওয়ে পুলিশের এসআই আনিসুর রহমান জানান, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), তাদের বড় ছেলে আবুল হাশেম (৫০) এবং আবুল কাশেম (৪৫)। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহর থেকে প্রাইভেটকারটি লাকসাম সড়কে যাওয়ার জন্য ইউটার্ন করছিল। ঠিক এই সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান উল্টোপথে আসা একটি বাসকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকার ও পাশে থাকা সিএনজি চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে এবং প্রাইভেটকার থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ সময় যানজটও সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *