May 22, 2026, 10:12 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

যে কারণে আবারও ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

যে কারণে আবারও ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
যে কারণে আবারও ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ/ সংগৃহীত ছবি

জেডটিভি ডেস্ক :

রাজধানীর নিউমার্কেট এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে এ সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম জানান, তিনদিন আগে নিউমার্কেট এলাকার উদ্ভাস কোচিং সেন্টারে আইডি কার্ডকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে চড়থাপ্পড় হয়। ওই ঘটনার জের ধরেই আজকের সংঘর্ষ ঘটেছে।

তিনি বলেন, “ঘটনার পর দুই কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে চলে যায়। যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে এ ধরনের ছোট বিষয় থেকে কেন বারবার সংঘর্ষ ঘটে, তা খুঁজে বের করতে দুই কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।”

নিউমার্কেট জোনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম জানান, দুপুর ২টার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহত শিক্ষার্থীরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আজকের সংঘর্ষের কারণ জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, পূর্বের একটি ঘটনাকে কেন্দ্র করে আজকের এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। আমরা জেনেছি তিনদিন আগে উদ্ভাস কোচিং সেন্টারে দুই কলেজের শিক্ষার্থীরা ক্লাস করেন। সেখানে আইডি কার্ডকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয় এবং চড়থাপ্পড়ের ঘটনা ঘটে। সেটাকে কেন্দ্র করে গত পরশুও দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছিল, পরে সেটি শেষ হয়ে যায়। তখন আমরা মনে করেছিলাম এটা এখানেই শেষ। কিন্তু আজ আবার নতুন করে শুরু হয়েছে। তবে ওই সময় ওইখানে যেসব শিক্ষার্থী ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত কারণ জানা যাবে। এছাড়া আমরা শুনেছি আজকের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন, তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *