May 22, 2026, 10:14 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বিএনপির বিজয় ঠেকাতে অপকৌশল করছে একটি গোষ্ঠী: তারেক রহমান

বিএনপির বিজয় ঠেকাতে অপকৌশল করছে একটি গোষ্ঠী: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার বলেন, পতিত আওয়ামী লীগের মতোই নতুন একটি গোষ্ঠী আগামী নির্বাচনে দলের বিজয় ঠেকাতে অপকৌশল করছে। তিনি এই মন্তব্য করেন রাজধানীর আইইবি মিলনায়তনে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ‘জন্মাষ্টমী শুভেচ্ছা বিনিময়’ অনুষ্ঠানে। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তিনি।

তারেক রহমান বলেন, বিএনপিকে ঠেকাতে গণতন্ত্রের পথ রুদ্ধ এবং ফ্যাসিস্টদের ফিরিয়ে আনার যে চেষ্টা হচ্ছে, তা জনগণের রায় প্রদানের পথ বাধাগ্রস্ত করতে পারবে না। ধর্মীয় পরিচয়কে পুঁজি করে কেউ যাতে রাজনীতি করতে না পারে, সেদিকেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এছাড়া তিনি বলেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, এখানে বিভেদের কোনো সুযোগ নেই।

তিনি নির্বাচনের জন্য এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি এবং রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে হবে বলে জানান। আগামী নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন প্রত্যাশা করেন বিএনপির এই শীর্ষ নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *