April 7, 2026, 8:18 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ

আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

আসন্ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির দুটি পক্ষ প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিলেও দলটির নেতৃস্থানীয় রাজনীতিবিদ ও সমাজসেবক মাসুদুজ্জামান মাসুদ স্পষ্ট করেছেন, তিনি ব্যক্তিগতভাবে কোনো পক্ষকে সমর্থন করেননি। তিনি এক বিবৃতিতে বলেন, “দুঃখজনকভাবে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নাম ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। আমি এ ধরনের অনভিপ্রেত ও অগণতান্ত্রিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।”

মাসুদুজ্জামান মাসুদ আরও বলেন, বিএনপি কখনোই পেশাজীবীদের নির্বাচনে রাজনৈতিক প্রভাব বিস্তারকে সমর্থন করে না। তিনি প্রতিদ্বন্দ্বী দুই পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান এবং গণতান্ত্রিক চর্চার ঐতিহ্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার প্রসঙ্গও উল্লেখ করে বলেন, “তারেক রহমান সবসময় দলীয় ঐক্য, গণতান্ত্রিক আচরণ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার দিক নির্দেশনা দিয়ে আসছেন। আমি আশা করি, আইনজীবী সমিতির এই নির্বাচনে তাঁর সেই দিক নির্দেশনা সবার জন্য পথ প্রদর্শক হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *