May 23, 2026, 12:48 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বৃটিশ ঔপনিবেশিকতা মুক্তি ও প্রথম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রীতি সম্মেলন ও শুভেচ্ছা বিনিময়

বৃটিশ ঔপনিবেশিকতা মুক্তি ও প্রথম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রীতি সম্মেলন ও শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক,
বৃটিশ ঔপনিবেশিকতা মুক্তি ও প্রথম স্বাধীনতা দিবস-২০২৫ উপলক্ষে এক প্রীতি সম্মেলন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে স্থানীয় একটি মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: সামছুউদ্দীন।

তিনি বক্তব্যে বলেন, “এই দিনটি আমাদের জাতীয় গৌরবের প্রতীক। বৃটিশ ঔপনিবেশিকতার শৃঙ্খল থেকে মুক্তি পেয়ে আমরা স্বাধীনতার প্রথম ধাপ অর্জন করি। এই ঐতিহাসিক দিনকে স্মরণ করে ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীনতার চেতনা ধারণ করতে হবে।”

প্রীতি সম্মেলনে বক্তারা দেশের ইতিহাস, মুক্তির সংগ্রাম ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা স্বাধীনতার প্রকৃত মূল্যায়ন ও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও অতিথিদের মধ্যে ফুল ও শুভেচ্ছা বিনিময় করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *